বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে সাভারে একটি শো-রুম উদ্বোধন করতে গিয়েছিলেন চিত্রনায়ক জায়েদ খান। কিন্তু শপিং কমপ্লেক্সের প্রবেশপথেই ভক্তদের চাপের মুখে পড়েন অভিনেতা। এ সময় জায়েদ খানকে দেখতে হাজির হয় হাজারও ভক্ত। তারা হইহল্লা শুরু করে। পরে পুলিশ ও দেহরক্ষীর সহায়তায় রক্ষা পান জায়েদ খান।
তবে ঘটনার এখানেই শেষ নয়। একপর্যায়ে ‘সোনার চর’খ্যাত অভিনেতাকে নেওয়া হয় শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায়। সেখানে তালা মেরে রাখা হয় তাকে। জানা গেছে, সেই তালা ভেঙে জায়েদ খানকে দেখার চেষ্টা করেন ভক্তরা। আর এ সময় ভেঙে পড়ে শাটার। আহত হয় দুজন। আহতদের এনাম মেডিকেলে কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে জায়েদ খানকে ফোন করা হলে দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘আমি একটি ছেলেদের ফ্যাশন হাউজ ওপেন করতে গিয়েছিলাম। তখন এ ঘটনা ঘটে। শাটার ভেঙে পড়ে দুইজন আহত হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।’
নায়িকার মুখে কাঁচা পেঁয়াজের গন্ধ, রোমান্স করতে গিয়ে অস্বস্তি