বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৪ পিএম

ফরিদপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী। শুক্রবার সকাল ৮টার দিকে নগরকান্দা উপজেলার তালমা মোড়ের মাশাউজান নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম (২৪) ফরিদপুরের সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশনগরের বাসিন্দা। এ ঘটনায় আহত একলাছ উদ্দিন শেখ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

এ সময় সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: শরিফুল ইসলাম জানান, ‘সকালে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় একলাছ উদ্দিন শেখ নামের আরেক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় বাসটিতে আগুন ধরে যায়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত