কুবির বর্ষসেরা সাংবাদিক দেশ রূপান্তরের রিজভী

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২২ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) বর্ষসেরা প্রতিবেদক (২০২৩) নির্বাচিত হয়েছেন দেশ রূপান্তর প্রতিনিধি নাঈমুর রহমান রিজভী। গতকাল (বৃহস্পতিবার) কুবি সাংবাদিক সমিতির দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

বর্ষসেরা প্রতিবেদকদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন দৈনিক শেয়ার বিজের প্রতিনিধি মোহাম্মদ শাহীন আলম এবং তৃতীয় স্থান অর্জন করেছেন চৌধুরী মাসাবিহ। এছাড়াও কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে।

কুবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ হুমায়ুন কবির। এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। এছাড়াও কুবি শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী ও পিআইবি'র পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  এতে সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত