ছুটির দিনে ভিড় বেড়েছে বইমেলায়

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৬ পিএম

Book Fair-14 অমর একুশে বইমেলায় দিন যাওয়ার সঙ্গে সঙ্গে বইপ্রেমীদের আনাগোনা বাড়ছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় আগের কদিনের চেয়ে মানুষের উপস্থিতি অনেকটাই বেশি। পাঠক ও লেখকদের সরব উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গন বইপ্রেমেীদের মিলনমেলায় পরিণত হয়েছে। এছাড়াও ছুটির দিন শিশুপ্রহর থাকায় মেলায় শিশু-কিশোরদের ভিড়ও দেখা গেছে। 

যেন বসন্ত বরণের আমেজ এখন বইমেলায়। শিমুল ঝরা ফাগুনের মৃদু হাওয়া দোলা দিচ্ছে পড়ন্ত বিকেলের মেলার উপচে পড়া ভিড়ে। রঙিন পোশাক পরে এসেছে মানুষ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঢুকছে তারা। নারীদের কারও কারও মাথায় ফুলের চাক আর বসন্তের শাড়ি। ছেলেদের কেউ কেউ পরেছে পাঞ্জাবি।

বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে এমন চিত্রই দেখা গেছে। স্টলে স্টলে বেড়েছে পাঠকদের ভিড়। কেউ কেউ পছন্দের লেখকের বই কিনতে খুঁজে বেড়াচ্ছেন নির্ধারিত স্টল। প্রকাশক ও বিক্রয়কর্মীদের যেন কথা বলারও ফুসরত নেই।

ছুটির দিন তাই জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় থেকে বইমেলায় এসেছে নূর আলম। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘অ্যাকাডেমিক ব্যস্ততার কারণে বইমেলা আসার সময় হয়নি। আজ সময় করে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছি। স্টল ঘুরে বই দেখছি। পছন্দের বই কেনার চেষ্টা করছি। ছুটির দিন হওয়ায় আজ অনেক ভিড়। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত