চবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টা: অধ্যাপক মাহবুবুল মতিনকে অপসারণ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫২ পিএম

নিজ বিভাগের ছাত্রীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল মতিনকে অপসারণ করা হয়েছে। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ৫৪৮ তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  এ বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আবুল মনছুর ও মোহাম্মদ আলী।

তারা বলেন, অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সুপারিশের মাধ্যমে ওই শিক্ষককে অপসারণ করা হয়েছে।  

নিজ বিভাগের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে এক শিক্ষার্থী চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বরাবর লিখিত অভিযোগ করেন। তাতে উল্লেখ করা হয়, অভিযুক্ত অধ্যাপকের তত্ত্বাবধানে তিনি স্নাতকোত্তরের থিসিস করছেন। থিসিস শুরু হওয়ার পর থেকেই অধ্যাপক তাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করছেন। ৬ জানুয়ারি গবেষণাগারে তাকে একা পেয়ে ওই শিক্ষক যৌন নিপীড়ন করেন। এরপর ১৩ জানুয়ারি নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণেরচেষ্টা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত