শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদারকে দুই বছর মেয়াদে অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করায় শনিবার (১৭ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ করেন।
এ সময় তার সাথে ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালক, উপ পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী সহ এই অধিদপ্তরের বিভিন্ন সার্ভিস এসোসিয়েশন এর নেতৃবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন
