কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’এর পরিচালনা পর্ষদের ৫০তম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
মো. কামরুল আহসান, বিপিএম (বার), অ্যাডিশনাল আইজি, অ্যাডমিন, বাংলাদেশ পুলিশ; এম. খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম, মহাপরিচালক (অ্যাডিশনাল আইজি) এস এম রুহুল আমীন, অ্যাডিশনাল আইজি, অ্যান্টি টেররিজম ইউনিট, বাংলাদেশ পুলিশ; মো. মাজহারুল ইসলাম, অ্যাডিশনাল আইজি, এল অ্যান্ড এএ, বাংলাদেশ পুলিশ; মো. আতিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), অ্যাডিশনাল আইজি, ক্রাইম অ্যান্ড অপারেশন্স, বাংলাদেশ পুলিশ; আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম, অ্যাডিশনাল আইজি, ফাইন্যান্স, মো. মাহাবুবর রহমান, বিপিএম (বার), পিপিএম, অ্যাডিশনাল আইজি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), অ্যাডিশনাল আইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, মো. আমিনুল ইসলাম, বিপিএম (বার), ডিআইজি, প্রশাসন, কাজী জিয়া উদ্দিন, বিপিএম, ডিআইজি, এইচআরএম, জনাব ড. শোয়েব রিয়াজ আলম, অ্যাডিশনাল ডিআইজি, ডেভেলপমেন্ট রেভিনিউ-১, মুনতাসিরুল ইসলাম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, মাসুদ খান, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক; কাজী মসিহুর রহমান, স্বতন্ত্র পরিচালক এবং মসিউল হক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি সভায় উপস্থিত ছিলেন।
