দেশ রূপান্তরের সাংবাদিকের বাবা বোরহান উদ্দিনের মৃত্যু

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৯ এএম

দেশ রূপান্তরের জ্যেষ্ঠ সহ-সম্পাদক সালাহ উদ্দিন শুভ্রর বাবা মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন ইন্তেকাল করেছেন। গতকাল রবিবার ভোর ৪টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত দেশ রূপান্তর পরিবার।

গতকাল বিকেলে সোনাগাজী উপজেলার সেনেরখীল গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সেনেরখীল সেলিম আল দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার জানাজা হয়। মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিনের দাফনের আগে ফেনী জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার তিনি জ¦রে আক্রান্ত হন এবং ডাক্তার দেখান। কয়েক দিন আগেই তারা পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে গ্রামের বাড়ি ফেনী এসেছিলেন। বোরহান উদ্দিন আহমেদ নাট্যাচার্য ড. সেলিম আল দীনের ছোট ভাই। তিনি জনতা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত