১৪ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন,সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা করা হয়।
জানা গেছে, ২০২২ সালের ২০ ডিসেম্বর ঢাবি শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। তার ১৪ মাস পর আজ ২৭৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পেলো ঢাবি ছাত্রলীগ।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে ৬১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন এবং অন্যান্য সম্পাদকীয় পদে ৩৬ জন পদ পেয়েছেন। এছাড়াও উপ-সম্পাদক পদে ১৩৭ জন, সহ-সম্পাদক পদে ১০ জন এবং সদস্য পদে ১১ জন পদ পেয়েছেন।
