চলে গেলেন চাঁপাইনবাবগঞ্জের বাতিঘর অধ্যাপক এনামুল হক

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৩ পিএম

চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যমত সংগঠক, শিক্ষাবিদ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক এনামুল হক মারা গেছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

অধ্যাপক এনামুল হক রাজশাহী কলেজে ‘রাইফেল রোটি আওরাত’ এর লেখক ও বুদ্ধিজীবী আনোয়ার পাশার সহপাঠী ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক চর্চার পুরোধা ব্যক্তিত্ব ছিলেন।

অধ্যাপক এলামুল হক শেষ জীবনে তরুণ প্রজন্মের কাছে বিলিয়েছেন জ্ঞানের আলো। তাদের একজন বর্তমানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফখরুল ইসলাম ডিউ বলেন, ‘আমরা একজন জ্ঞান তাপসকে হারালাম।’

তরুণ কথাসাহিত্যিক আনিফ রুবেদ বলেন, ‘যে আলো তিনি ছড়িয়েছেন চিরদিন তিনি আমাদের পথ পর্দশক হয়ে থাকবেন।

অধ্যাপক এনামুল হক চাঁপাইনবাবগঞ্জ ঘাতক দালাল নির্মুল কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি দীর্ঘদিন উদীচী, চাঁপাইনবাবগঞ্জ সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ছিলেন তিনি।

সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের মৃধাপাড়া কবরস্থানে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। প্রয়াত শিক্ষাবিদ অধ্যাপক এনামুল হকের মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাজহারুল ইসলাম তরু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে সভাপতি শহীদুল হুদা অলকসহ বিভিন্ন সামাজিক সাস্কৃতি সংগঠনের নেতৃবন্দ গভীর শোক প্রকাশ করেছে।  

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত