অনুষ্ঠিত হয়ে গেল ৭৭তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের আসর। সোমবার লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যালে বসেছিল এবারের আসর। মনোনয়নের মতো মূল আসরেও এবার সর্বোচ্চ পুরস্কার জিতেছে ‘ওপেনহেইমার’; সর্বোচ্চ সাতটি পুরস্কার জিতে বাফটায় বাজিমাত করেছে সিনেমাটি।
এবারের বাফটা অ্যাওয়ার্ডস যারা জিতেছেন
সেরা ব্রিটিশ সিনেমা : দ্য জোন অব ইনস্টারেস্ট
সেরা সিনেমা : ওপেনহেইমার
সেরা পরিচালক : ক্রিস্টোফার নোলান, ওপেনহেইমার
সেরা অভিনেতা : কিলিয়ান মার্ফি, ওপেনহেইমার
সেরা অভিনেত্রী : এমা স্টোন, পুওর সিংস
সেরা পার্শ্ব অভিনেতা : রবার্ট ডাউনি জুনিয়র, ওপেনহেইমার
সেরা পার্শ্ব অভিনেত্রী : ডা’ভিন জয় র্যানডলফ, দ্য হোল্ডকভারস
সেরা সিনেমাটোগ্রাফি : ওপেনহেইমার
সেরা মৌলিক চিত্রনাট্য : অ্যানাটমি অব আ ফল
সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য : আমেরিকান ফিকশন
সেরা অ্যানিমেটেড সিনেমা : দ্য বয় অ্যান্ড দ্য হিরন
সেরা ভিজ্যুয়াল এফেক্ট : পুওর থিংস
সেরা বিদেশি ভাষার সিনেমা : দ্য জোন অব ইনস্টারেস্ট
সেরা প্রামাণ্যচিত্র : ২০ ডেজ ইন মারিওপোল
সেরা সম্পাদনা : ওপেনহেইমার
সেরা সাউন্ড : দ্য জোন অব ইনস্টারেস্ট
সেরা রূপসজ্জা : পুওর সিংস
সেরা উদীয়মান তারকা : মিয়া ম্যাককেনা বুশ
