ভারতীয় জনপ্রিয় টিভি অভিনেতা ঋতুরাজ সিং মারা গেছেন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ঋতুরাজের বয়স হয়েছিল ৫৯ বছর।
দুই সপ্তাহ আগে অগ্ন্যাশয়ের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঋতুরাজ। হাসপাতাল থেকে ফেরার পর হৃদ্রোগে আক্রান্ত হন তিনি; হাসপাতালে নেওয়ার আগেই মারা যান অভিনেতা।
স্টার প্লাসের ‘অনুপমা’সহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতির তুঙ্গে ছিলেন তিনি। একসময় মঞ্চে কাজ করেছেন ঋতুরাজ। পরে নাম লেখান টিভি ধারাবাহিকে; ‘বানেগি আপনি বাত’, ‘শপথ; ‘আহাত’, ‘লাডু’সহ বেশ কয়েকটি আলোচিত টিভি ধারাবাহিকে পাওয়া গেছে তাঁকে।
ধারাবাহিকের পাশাপাশি কয়েকটি বলিউডের সিনেমা ও ওয়েব সিরিজেও দেখা গেছে তাঁকে। ১৯৬৪ সালের ২৩ মে রাজস্থানের কোটায় সিসোদিয়া রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন ঋতুরাজ সিং। ছোটবেলা থেকেই তাঁর জন্মের ভিটা রাজস্থানের কোটায় বিশেষ একটা থাকা হয়ে ওঠেনি। ছোটবেলাতেই তিনি দিল্লিতে চলে আসেন পড়াশোনার জন্য। তারপর সেখান থেকে আমেরিকায় চলে যান খুব কম বয়সে। তারপর আবার ১২ বছর বয়সে তিনি ফিরে আসেন ভারতে।
দিল্লিতে ১৯৭৩ সালে ইংল্যান্ড থেকে ভারতে আসা বিশিষ্ট নাট্যকার ব্যারি জনের নাট্য শিক্ষার সংস্থা থিয়েটার অ্যাকশন গ্রুপ বা ‘ট্যাগ’-এ অভিনয় শিক্ষা শুরু করেছিলেন ঋতুরাজ। সেই সময় ওই সংস্থায় তাঁর সহপাঠীদের মধ্যে ছিলেন মনোজ বাজপেয়ী, দিব্যা শেঠ, রঘুবীর যাদব, মীরা নায়ার, কুইজ মাস্টার সিদ্ধার্থ বসু, লিলেট দুবে ও শাহরুখ খান। মনোজ বাজপেয়ী ও ঋতুরাজ সিংয়ের কয়েক বছর পরেই ব্যারি জনের ওই নাট্য শিক্ষা সংস্থায় যোগ দেন শাহরুখ খান।
কাঞ্চনের সঙ্গে ডিভোর্সে ৫৬ লাখ টাকা পেয়েছেন পিঙ্কি