রণবীরকে মেরে ফেলার হুমকি

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পিএম

বিক্ষোভে উত্তাল ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের সমালোচনা করে প্রাণনাশের হুমকি পেলেন বলিউড অভিনেতা রণবীর শোরে। এই ঘটনায় মুম্বাই পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন অভিনেতা। 

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-এ হুমকিমূলক ই-মেলের স্ক্রিনশটও প্রকাশ করেন তিনি। অভিযোগ, রাজ পারিহার নামে এক ব্যক্তি তাকে আপত্তিকর ভাষায় ই-মেল পাঠিয়ে তার গতিবিধির উপর নজর রাখার দাবি করেছেন। উপযুক্ত সময় পেলে আক্রমণ করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিষয়টি মহারাষ্ট্র সাইবার পুলিশের নজরে আনেন রণবীর। মুম্বাই পুলিশও তার সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য চায়। 

উল্লেখ্য, দিল্লির যন্তর মন্তর-এর প্রতিবাদ কর্মসূচির সমালোচনা করে রণবীর বলেছিলেন, রাজনৈতিক দাবি আদায়ের জন্য সংসদ, নির্বাচন ও আদালতের পথ বেছে নেওয়া উচিত।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত