নড়াইলে সেনাপ্রধান

এপ্রিলে শেষ হবে ভাঙ্গা-বেনাপোল রেল প্রকল্পের কাজ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৩ এএম

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ঢাকা-বেনাপোল রেল প্রকল্পের ভাঙ্গা-বেনাপোল অংশের কাজ নির্ধাতির সময়ের আগেই শেষ হবে। আগামী জুনে এ প্রকল্প শেষ হওয়ার কথা ছিল। আমরা আশা করছি এপ্রিলের মধ্যেই কাজ শেষ হবে। কাজ শেষ হলেই উদ্বোধন হবে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে নড়াইল শহরের দুর্গাপুর এলাকায় ‘নড়াইল রেল স্টেশন’ পরিদর্শনকালে এমন কথা বলেন তিনি।

সেনাপ্রধান পরে নড়াইল শহরসংলগ্ন আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড় থেকে সীতারামপুর পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণকাজ পরিদর্শন করেন। তিনি লোহাগড়ায় মধুমতী আর্মি ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি দুস্থ ও অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করেন। সেখানে একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনের পর তিনি পৈতৃক গ্রাম করফা যান। সেখানেও তিনি বিভিন্ন স্থাপনা উদ্বোধন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত