বিদ্যুতের দাম রোজার আগে বাড়ালে কর্মসূচি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৮ এএম

বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির বিষয়ে সরকার যে উদ্যোগ নিতে যাচ্ছে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘রমজানের আগে দাম বৃদ্ধি করা হলে কর্মসূচি দেবে বিএনপি।’ একইসঙ্গে তিনি অভিযোগ করে বলেছেন, ‘গত ৭ জানুয়ারির ডামি নির্বাচনে জনগণ ভোট না দেওয়ায় তাদের ওপর প্রতিশোধ নিতেই সরকার বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।’ গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে রমজানের আগে বিদ্যুতের দাম বাড়ালে সাধারণ মানুষ আরও বিপদে পড়বে’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত