লিগ পর্বে আজ নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারালে প্লে অফ নিশ্চিত হবে ফরচুন বরিশালের। তবে হারলেও তারা যেতে পারে প্লে-অফে। কারণ খুলনার রান রেট কম। এমন সমীকরণের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। শুরুর দিকে বরিশাল বোলাদের দারুণ বোলিংয়ের পর কুমিল্লা ১৪০ রানের পুঁজি পায় জাকির আলির ক্যামিওতে।
কোয়ালিফায়ার নিশ্চিত করা কুমিল্লা এদিন সুনীল নারিন, আন্দ্রে রাসেল, মঈন আলিদের নিয়ে শক্তিশালী একাদশই মাঠে নামায়। বরিশালের বোলারদের নৈপুণ্যে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৩৭ রান তোলে কুমিল্লা।
ইনিংসের সপ্তম ওভারে লিটন (১২ বলে ১২) এবং নবম ওভারে মাহিদুল ইসলাম অঙ্কনকে (৬ বলে ১) তাইজুল ইসলাম ফেরালে চাপে পড়ে কুমিল্লা। ১০ ওভার শেষে দলটির সংগ্রহ ছিল ৫৬ রানে ৩ উইকেট।
১৭ ওভার শেষেও কুমিল্লার রান ৭ উইকেটে ৯৮। রানরেট ৫.৭৬। এই ৯৭ রানের মধ্যে মঈন করেন ২৩, রাসেল ১৪ এবং তৌহিদ হৃদয় ২৫।
শেষ তিন ওভারে ৪২ রান তোলে লিটনের দল। কুমিল্লাকে লড়াইয়ের পুঁজি এনে দেন জাকির আলি। ২ চার ও ৪ ছক্কাতে ১৬ বলে অপরাজিত ৩৮ রান করেন তিনি।
ম্যাককয় এর করা ইনিংসের শেষ ওভারে জাকির ২ ছক্কা ও ১ চার হাঁকান।
এই ম্যাচ হারলেও বরিশালের সুযোগ থাকবে প্লেঅফে খেলার। যদি তারা বড় ব্যবধানে না হারে। বরিশাল বড় ব্যবধানে হারলে, খুলনাকে পরের ম্যাচে জিততে হবে সিলেটের বিপক্ষে বড় ব্যবধানে।
