সদ্য কারামুক্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঙ্গে কুশল বিনিময় করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আজ শনিবার প্রিন্সের বনানীর বাসায় গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন মঈন খান।
এদিন দুপুরে রাজধানীর কলাবাগানে এমরান সালেহ প্রিন্সের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন ড. মঈন খান। এ সময় তিনি এমরান সালেহ প্রিন্সের শারীরিক ও পারিবারিক খোঁজ-খবর নেন।
মঈন খান এমরান সালেহ প্রিন্সের ক্যান্সারে আক্রান্ত স্ত্রীরও চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। প্রিন্স তার খোঁজ নিতে বাসায় আসার জন্য ড. আবদুল মঈন খানের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিয়ের পর কাজ বেড়েছে কিয়ারার