শেষের নাটকে ১৫ বছর পর ফুলহ্যামের কাছে ম্যানইউর হার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৩ পিএম

ওল্ড ট্র্যাফোর্ডে তখন চলছে ম্যাচের যোগকরা সময়ের খেলা। ম্যানচেস্টার ইউনাইটেড ও ফুলহ্যামের ম্যাচে ১-১ সমতা। তবে ৯৭ মিনিটে সব হিসেব পাল্টে দিলেন অ্যালেক্স আইওবি। ডি-বক্সে সতীর্থের পাস ধরে অসাধারণ ছোট এক টোকায় প্রতিপক্ষের দুইজনকে ফাকি দিয়ে ডান পায়ের শটে গোল করেন অ্যালেক্স আইওবি। তাতে ফুলহ্যাম ২-১ গোলে হারিয়েছে ম্যানইউকে।

ম্যানইউয়ের বিপক্ষে ১৫ বছর পর কোন ম্যাচ জিতল ফুলহ্যাম। এর আগে ম্যানইউকে সবশেষ ফুলহ্যাম হারিয়েছিল ২০০৯ সালে ডিসেম্বরে। আর ওল্ড ট্র্যাফোর্ডে ফুলহ্যাম ২০০৩ সালের পর এই প্রথম জিতল।

ম্যাচের প্রথমার্ধে কোন গোল হয়নি। ৬৫ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে গোল করে এগিয়ে গিয়েছিল ফুলহ্যাম। তবে ৮৯ মিনিটে ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের গোল শোধ দেন। ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে এটি ছিল ম্যাগুয়েরের প্রথম গোল। নাইজেরিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার আইওবি এবারের লিগে নিজের চতুর্থ গোলে ফুলহ্যামকে এনে দেন মনে রাখার মতো এক জয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত