১০০ দিনের কর্মসূচিতে ৫শ অবৈধ ইটভাটা বন্ধ করা হবে : পরিবেশমন্ত্রী

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৯ এএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ইটভাটা নিয়ে আমাদের ১০০ দিনের একটি কর্মসূচি আছে। অবৈধ ইটভাটাগুলোর বিষয়ে আমরা পর্যায়ক্রমে ব্যবস্থা নেব। আমরা প্রাথমিকভাবে ৫০০ ইটভাটা বন্ধ করে দেব। এগুলো শুধু বন্ধ নয়, যাতে পরে আর চালু না হতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

গতকাল বেলা ১১টার দিকে ফেনী সার্কিট হাউজে ফেনীর বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০২৮ সালের মধ্যে দেশের সব ম্যানুয়েল ইটভাটা বন্ধ করে পরিবেশবান্ধব ব্লক ইটভাটায় রূপান্তর করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ, পরিবেশ অধিদপ্তর ফেনীর উপপরিচালক শওকত আরা কলি, বিভাগীয় বন কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত