চকবাজারে লোহার অ্যাঙ্গেল মাথায় পড়ে পরিচ্ছন্নকর্মীর মৃত্যু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৭ পিএম

রাজধানীর চকবাজারের চাঁদনী ঘাট এলাকায় লোহার অ্যাঙ্গেল মাথায় পড়ে সোহান (২৫) নামের এক পরিচ্ছন্নকর্মীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মী মনির হোসেন ও আমিনুর ইসলাম জানান, তারা চকবাজার ইসলামবাগ এলাকার "ক্লিন সোসাইটি" নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে সিটিকরপোরেশনের পরিচ্ছন্নকর্মীর কাজ করেন। বিকেলে ইসলামবাগ চাঁদনী ঘাট বাজারের পাশে সিটিকরপোরেশনের নির্মাণ করা ময়লা রাখার ঘরে ভেতর কাজ করছিলেন। সেখানে সবাই ময়লা বাছাই করার সময় সেই ঘরের চালের লোহার একটি অ্যাঙ্গেল খসে পড়ে এবং তার এক অংশ সোহানের মাথার ভেতর ঢুকে পড়ে। এতে সঙ্গে সঙ্গে সোহান মাটিতে লুটিয়ে পড়েন।

সোহানের বাড়ি রংপুরের গংগাচড়া উপজেলার হাজীপাড়া গ্রামে। বাবার নাম দুলু মিয়া। পরিবারের সাথে কামরাঙ্গীরচর ট্যানারি পুকুরপাড় এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি চকবাজার থানায় জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত