ছাত্রীদের যৌন হয়রানি

বরখাস্তের পর ভিকারুননিসার শিক্ষক মুরাদ গ্রেপ্তার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৩ এএম

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিত শিক্ষক মুরাদ হোসেন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

রাতে লালবাগ থানার ওসি খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় এক তরুণীর করা নারী নির্যাতন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। 

এর আগে সোমবার রাতে কলেজের পরিচালনা কমিটির জরুরি সভায় শিক্ষক মুরাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত শনিবার ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখার জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ হোসেন সরকারকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করে কলেজ কর্তৃপক্ষ। 

কলেজের একটি সূত্র জানিয়েছে, মুরাদ হোসেন সরকারের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে তদন্ত করে তিন সদস্য বিশিষ্ট কমিটি। এরই মধ্যে এই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত