বাড্ডায় আগুনে পুড়ল ফার্নিচারের দোকান

  • ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রথমে একটি কাঠের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়
  • ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩১ এএম

গভীর রাতে আগুন লেগে রাজধানীর বাড্ডায় বেশ কিছু ফার্নিচারের দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার দিবাগত রাত ৩টা ৫৭ মিনিটে বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে কয়েকটি কাঠের দোকানে এ আগুনের ঘটনা ঘটে। পরে ৫টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রথমে একটি কাঠের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া আগুন আশপাশের তিনটি ভবনের কিছু অংশে ছড়িয়ে পরলে ভবনগুলোর কয়েকটি ফ্ল্যাটও ক্ষতিগ্রস্ত হয়।

তবে প্রাথমিকভাবে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত