‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর মতো বক্স অফিসে ঝড় তুলতে না পারলেও একেবারে খারাপ ব্যবসা করেনি ‘ডাঙ্কি’। গত বছরের একেবারে শেষ দিকে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত এই সিনেমা। ‘ডাঙ্কি’র আগে মুক্তিপ্রাপ্ত দুটো সিনেমাতেই ৫৮-এর শাহরুখ তার ‘কারিশমা’ দেখিয়েছেন। ‘ডাঙ্কি’তেও শাহরুখের অভিনয় প্রশংসিত হয়েছে। চর্চা হয়েছে সিনেমা নিয়ে। আর সিনেমার গান ঘুরছে মুখে মুখে।
এই সিনেমার ‘লুট পুট গ্যায়া’ গানটি সবচেয়ে জনপ্রিয় হয়েছে। সমাজমাধ্যমে এই গানে রিল ভিডিওর অভাব নেই। এবার শাহরুখের গান শোনা গেল দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ছেলে অয়নের গলায়। ছেলের গান গাওয়ার সেই ভিডিও পোস্ট করেছেন আল্লু। নাচের সঙ্গে শাহরুখের গানও একেবারে ঠোঁটস্থ আল্লু পুত্র খুদে অয়নের। আল্লুর ছেলের সেই ভিডিও ‘এক্স-এ পোস্ট করলেন শাহরুখ।
ভিডিওতে দেখা যাচ্ছে গাড়িতে বসে হাসি হাসি মুখে ‘লুট পুট গ্যায়া’ গাইছেন আল্লু পুত্র। গানের প্রতিটি লাইন পর পর গাইতে না পারলেও মনের আনন্দে নিজের মতো গেয়ে চলেছে সে। আল্লু নিজে সোশ্যালে সেই ভিডিও পোস্ট করেছেন। তার পরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
শাহরুখের ফ্যানপেজ থেকেও পোস্ট করা ভিডিওটি। তখনই শাহরুখের নজরে আসে ভিডিওটি। শাহরুখ দেখতে পেয়েই ‘এক্স’-এ পোস্ট করে লেখেন, ‘ধন্যবাদ খুদে! তুমি দারুণ পারফরম্যান্স করেছো। তবে এবার আল্লু অর্জুনের ‘শ্রীবল্লী’ গানটাও গাইতে পার।’
৬৭ টাকায় ক্যারিয়ার শুরু, রেখে গেলেন ৩৩ কোটি