রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৬ পিএম

এবার রমজান মাসে সরকারিভাবে বড় ধরনের ইফতার পার্টি না করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি জানান, বেসরকারিভাবেও বড় ইফতার পার্টি না করতে নিরুৎসাহিত করা হয়েছে। অর্থ অপচয় রোধে এই নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। এ ছাড়া অপচয় না করে দুস্থ-দরিদ্রদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

সভায় রমজান মাসের জন্য নতুন অফিস সময় সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন অফিস সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হবে। চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ মাঝে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।

সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন এই সময় সূচি নির্ধারণ করেছে সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত