মধ্য প্রদেশে পিকআপ উল্টে নিহত ১৪, আহত ২১

  • একদল গ্রামবাসী একটি অনুষ্ঠান শেষে ওই পিকআপে করে দেবরি গ্রামে ফিরছিল
  • রাত দেড়টার দিকে চালক নিয়ন্ত্রণ হারালে গ্রামবাসীদের বহনকারী পিকআপ গাড়িটি উল্টে যায়
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৬ এএম

ভারতের মধ্য প্রদেশ রাজ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে ১৪ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২১ জন।

স্থানীয় সময় বুধবার রাতে মধ্য প্রদেশের ডিন্ডোরিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, একদল গ্রামবাসী একটি অনুষ্ঠান শেষে ওই পিকআপে করে দেবরি গ্রামে ফিরছিল। ফেরার পথে ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে রাত দেড়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। চালক নিয়ন্ত্রণ হারালে গ্রামবাসীদের বহনকারী পিকআপ গাড়িটি উল্টে যায়।

আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেছে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ঘটনাস্থলে পৌঁছেছেন ডিন্ডোরির কালেক্টর এবং পুলিশ সুপারও।

দুর্ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রূপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এ ছাড়া পরিস্থিতি খতিয়ে দেখতে ডিন্ডোরি গিয়েছেন রাজ্যের মন্ত্রী সাম্পতিয়া উইকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত