দর্শকদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির দায়ে সৌদি প্রো লিগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিষেধাজ্ঞার সঙ্গে ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানাও দিতে হবে তাকে।
সৌদি আরবের সংবাদমাধ্যম আর-রিয়াদিয়া সংবাদ অনুযায়ী, তদন্তকালীন সময়ে রোনালদোর কাছে সেই ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছিল সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি।
নিজের ব্যাখ্যায় রোনালদো বলেন, 'আমি সব ক্লাবকে সম্মান করি। ম্যাচের পর যে উচ্ছ্বাস হয়েছে তা শক্তি এবং বিজয় প্রকাশ করে এবং এটা লজ্জাজনক নয়। ইউরোপে আমরা এসবে অভ্যস্ত।'
এর আগে আরও এক দফা 'মেসি' স্লোগান শুনে ভিন্ন রকম আচরণ করেছিলেন রোনালদো। আল হিলালের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচ শেষে টানেলে ফেরার পর 'মেসি, মেসি' স্লোগান দিয়ে রোনালদোর দিকে স্কার্ফ ছুঁড়ে মেরেছিলেন আল-হিলালের এক সমর্থক। সেই স্কার্ফ তুলে নিজের শর্টসের মধ্যে ঢুকিয়ে তা ফেলে দেন রোনালদো।
তবে সেই ঘটনা মাঠের বাইরে বলে কোনো শাস্তির মুখে পড়তে হয়নি তাকে।
