মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৪:২৭ পিএম

বর্তমান মন্ত্রিসভায় আরও কয়েকজন নতুন সদস্য যুক্ত হচ্ছেন। আজ শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের সূত্রে জানা গেছে, মন্ত্রিসভায় নওগাঁ-২ আসনের  সংসদ সদস্য মো.শহীদুজ্জামান সরকার, রাজশাহী-৫ আসনের আবদুল ওয়াদুদ ও চট্টগ্রাম ১৪ আসনের নজরুল ইসলাম চৌধুরী স্থান পেতে যাচ্ছেন।

এ ছাড়া মন্ত্রিসভায় সংরক্ষিত নারী আসনের চারজন সংসদ সদস্য রোকেয়া সুলতানা, শামসুন নাহার, ওয়াশিকা আয়শা খান এবং নাহিদ ইজহার খান স্থান পেতে যাচ্ছেন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর ১১ জানুয়ারি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। ওই দিন প্রধানমন্ত্রীসহ ৩৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন। এখন সংখ্যাটি আরও বাড়ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত