শেলটেকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী আবাসন মেলা

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৫:০৩ পিএম

শীর্ষ স্থানীয় আবাসন নির্মাতা প্রতিষ্ঠান শেলটেকের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী আবাসন মেলার আয়োজন করা হয়ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেলা চলবে। শুক্রবার (১ মার্চ) রাজধানীর পশ্চিম পান্থপথে শেলটেক টাওয়ারে এই মেলার উদ্বোধন করেন শেলটেক (প্রা.) লিমিটেডের নির্বাহী পরিচালক (অপারেশনস) মো. শরীফ হোসেন ভূঁইঞা ও চিফ অপারেটিং অফিসার শাহজাহান।

মেলায় অ্যাপার্টমেন্ট কিংবা অফিস স্পেস বুকিং দিলেই রয়েছে ২০ লক্ষ টাকা পর্যন্ত ছাড়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৩১ মার্চ পর্যন্ত মাসব্যাপী আবাসন মেলায় ক্রেতারা ঢাকার বিভিন্ন এলাকায় শেলটেকের ৪০টির বেশি প্রকল্পে নির্মাণাধীন অ্যাপার্টমেন্ট ও অফিস স্পেস ক্রয় করার জন্য বুকিং দিলেই পাচ্ছেন এই সুবিধা।

শেলটেক প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক (অপারেশনস) মো. শরীফ হোসেন ভূঁইঞা বলেন, শেলটেক প্রতিষ্ঠাকাল থেকে দেশে অ্যাপার্টমেন্ট সংস্কৃতিকে উদ্বুদ্ধ করেছে। শেলটেক এ কর্মরত স্থপতি ও প্রকৌশলীদের তত্ত্বাবধানে আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা ও পরিবেশ বান্ধব আবাসিক প্রকল্প গড়ে তোলার মাধ্যমে আধুনিক ঢাকার স্বপ্ন বাস্তবায়নে ৩৬ বছর ধরে কাজ করে যাচ্ছে শেলটেক। আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় শেলটেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশনের আইএসও (ISO 9001:2015) সনদ প্রাপ্ত বাংলাদেশের শীর্ষ আবাসন কোম্পানিগুলোর একটি।

উদ্বোধনী অনুষ্ঠানে শেলটেক প্রাইভেট লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট ও ক্রেডিট রিয়েলাইজেশন বিভাগের সিনিয়র জিএম ইঞ্জিনিয়ার হোসনেয়ারা পারভীন, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান এ কে এম রাফিউল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত