বেইলি রোডে অগ্নিকাণ্ডে হতাহতের দায় সরকারের: ইসলামী আন্দোলন

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৮:১২ পিএম

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং সেক্রেটারি ডা. মুহাম্মদ শহীদুল ইসলাম।

আজ শুক্রবার এক শোকবার্তায় তারা বলেন, বেইলি রোড অগ্নিকাণ্ডে গোটা জাতি শোকে স্তব্ধ। সেই সাথে মাফিয়া সরকারের দুর্নীতি স্পষ্ট ফুটে ওঠেছে। উদ্ধার তৎপরতার বেহাল দশা ও আধুনিক অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার কেন হলো না এ নিয়ে গোটা জাতি ব্যর্থ সরকারের কাছে স্পষ্ট জবাব চায়।

সরকারের সমালোচনা করে তারা বলেন, ১৫ বছর ধরে যারা রাষ্ট্রক্ষমতায় তারা এতদিন কিসের উন্নয়ন করেছে। আধুনিক যন্ত্রপাতি থাকলে এত লাশ আমাদের দেখতে হতো না। এ খাতের টাকা কোথায় গেল, কারা লুটপাট করেছে অবৈধ সরকারকে তার জবাব দিতে হবে।

শোকবার্তায় তারা বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং আহতদের দ্রুত উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্যে আহ্বান জানান। সেই সাথে ভয়াবহ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত