পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

মনিরুল ফের সভাপতি রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০২:০২ এএম

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১) মো. মনিরুল ইসলাম পুনর্নির্বাচিত এবং নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার রাতে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা চৌধুরী আবদুল্লাহ আল-মামুন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম। এ ছাড়া পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশ ক্যাডার সার্ভিসের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। পেশাগত উৎকর্ষ আনয়নে ও সমস্যার সমাধানে এ অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত