সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০১:৫৭ এএম

নাটোরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল সকালে শহরের স্টেশনবাজার এলাকার স্বপ্নকলি স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে শিশুদের সঙ্গে নিয়ে নিয়ে কেক কাটা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

ব্যতিক্রমী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. রাশেদুল ইসলাম, লাঠিবাশি সমিতির প্রতিষ্ঠাতা ও নাটোর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. আবদুস সালাম, ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক যোশেফ হায়দার, দেশ রূপান্তরের নাটোর প্রতিনিধি মো. আবদুল হাকিম, সিংড়া প্রতিনিধি আবু জাফর সিদ্দিকী, গুরুদাসপুর প্রতিনিধি মেহেদী হাসান শাওন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত