১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করল ভিকারুননিসা

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৭:১০ পিএম

২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ভর্তি বাতিল করা হয়েছে জানিয়ে মাউশিতে ৪ মার্চ চিঠি পাঠানো হয়েছে।

এর আগে সংশ্লিষ্ট বিষয়ে করা রিটের ব্যাপারে আদালতের নির্দেশনা পেয়ে বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের চিঠি দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর।

মাউশির পাঠানো ওই চিঠিতে বলা হয়েছিল, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা (নিজেদের নির্ধারিত) অনুসরণ না করে ১ জানুয়ারি ২০১৭ সালের আগে জন্মগ্রহণকারী (প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত সংযুক্ত তালিকায় বর্ণিত) শিক্ষার্থীদের ভর্তি করাটা ছিল বিধিবহির্ভূত।

এ অবস্থায় ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে বিধিবহির্ভূতভাবে ভর্তি হওয়া ২০১৫ সালে জন্মগ্রহণকারী ১০ এবং ২০১৬ সালে জন্মগ্রহণকারী ১৫৯ জনসহ ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে জরুরি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে অবহিত করার জন্য অনুরোধ করে মাউশি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত