২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে। এপ্রিলের শুরুতেই এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতিও।
অধ্যাপক তপন কুমার জানিয়েছেন, ২০২৫ সালের এসএসসি ফেব্রুয়ারিতে এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা পিছিয়ে গেছে। আমরা আগের সেই সূচিতে ফিরে যেতে চাই। আশা করছি, আগামী বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি এবং এপ্রিলের শুরুতেই এইচএসসি পরীক্ষা আয়োজন করতে পারবো।
আগামী বছরের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত অর্থাৎ ২০২৩ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। শিক্ষার্থীদের সিলেবাস শেষ করা কঠিন হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তপন কুমার সরকার।
১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করল ভিকারুননিসা