এসএসসি পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন সিদ্ধান্ত

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পিএম

চলমান এসএসসি পরীক্ষা-২০২৬ এ পরীক্ষার্থীদের সায়েন্টিফিক ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারের বিষয়ে নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

আজ বুধবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, পরীক্ষার্থীরা কেন্দ্রে কেবল ‘নন প্রোগ্রামেবল’ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। 

অনুমোদিত মডেলগুলো হলো এফএক্স-৮২এমএস ((fx-82MS), এফএক্স-১০০এমএস (fx-100MS),  এফএক্স-৫৭০এমএস (fx-570MS), এফএক্স-৯৯১এমএস fx-991MS), এফএক্স-৯৯১এক্স (fx-991EX), এফএক্স-৯৯১ইএস (fx-991ES), এফএক্স-৯৯১ইএস প্লাস (fx-991ES PLUS), এবং এফএক্স-৯৯১সিডব্লিউ (fx-991CW)|

এতে আরও বলা হয়, এসব ক্যালকুলেটর ছাড়াও পরীক্ষার্থীরা চাইলে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এ ছাড়া সময় দেখার জন্য পরীক্ষার্থীরা কেবল কাঁটাযুক্ত ‘নন প্রোগ্রামেবল’ হাতঘড়ি ব্যবহার করার সুযোগ পাবে। কোনো ধরনের স্মার্ট ওয়াচ বা ডিজিটাল প্রোগ্রামেবল ঘড়ি কেন্দ্রে নেওয়া যাবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত