ইসরায়েলে মার্কিন দূতাবাস কর্মীর মৃতদেহ উদ্ধার, তথ্য দিতে অস্বীকৃতি

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৭:৫৫ পিএম

ইসরায়েলে মার্কিন দূতাবাসের এক কর্মীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (০৪ মার্চ) মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই কর্মীর পরিচয় প্রকাশ করা হয়নি।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে, জেরুজালেমে দূতাবাস কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন দূতাবাস। যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ওই কর্মী দূতাবাসের সরাসরি নিয়োগে কাজ করতেন এবং তারা গোপনীয়তা রক্ষায় তার পরিচয় প্রকাশ করছে না।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, জেরুজালেমে মার্কিন দূতাবাসের একজন কর্মীর মৃত্যুর বিষয়টি আমি নিশ্চিত করতে পারি। তবে গোপনীয়তার কারণে আমি এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারব না। ম্যাথিউ মিলার এ বিষয়ে আরও তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন। একইসঙ্গে এ ঘটনায় মন্তব্য দেওয়া থেকে বিরত রয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষও।

২০১৮ সালে যুক্তরাষ্ট্র তার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরিত করে। এটি ছিল এমন একটি পদক্ষেপ যা বেশিরভাগ আন্তর্জাতিক সম্প্রদায় অনুসরণ করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত