বাসে ধাক্কাধাক্কির মধ্যেই ৫ সেকেন্ডে ফোন হাতিয়ে নেয় চক্র

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৮:১৭ পিএম

যাত্রীবাহী বা জনাকীর্ণ স্থানে টার্গেট করা ব্যক্তির পাশে অবস্থান নেয় তারা। একজন ওই ব্যক্তির সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন। এরপর ৫/৬ সেকেন্ডের মধ্যে একজন টার্গেট করা ব্যক্তির প্যান্ট বা শার্টের পকেট থেকে মুঠোফোন ছিনিয়ে নেয়।

গ্রেপ্তারের পর মঙ্গলবার সংঘবদ্ধ ছিনতাইকারী দলনেতা মোহাম্মদ রুবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ কর্তাদের এ সব তথ্য জানায়।

এর আগে সোমবার এক নারীর স্বর্ণের চেইন ছিনতাই মামলা তদন্ত করতে গিয়ে রুবেল ও তার সহযোগী শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রুবেলের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ২৯টি ছিনতাই মামলা রয়েছে। দুই মাস আগে কারাগার থেকে জামিনে মুক্তি পায় রুবেল।

এর আগে গত সোমবার নগরের নিউমার্কেট এলাকায় বাসের মধ্যে সমাপ্তি রানী প্রধান নামের এক নারীর গলার স্বর্ণের চেইন ছিনতাই হয়। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মেহেদী হাসান জানান, সমাপ্তি রানী প্রধান নামের এক নারীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের মামলা তদন্ত করতে গিয়ে ছিনতাইকারী চক্রটির সন্ধান পায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল ওই নারীর স্বর্ণের চেইন ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

যাত্রীবাহী বাস এবং জনাকীর্ণ জায়গায় কীভাবে তারা জটলা পাকিয়ে মুঠোফোন ছিনতাই করে তার বিস্তারিত তথ্য দিয়েছে রুবেল। রুবেল জানিয়েছে, এক ঘণ্টায় প্রতিদিন ১০/১৫টি মুঠোফোন ছিনতাই করেন তারা। পাঁচ সেকেন্ড মুঠোফোন ছিনতাই করে রুবেল ও তার সহযোগীরা।

রুবেল জানায়, প্রথমে তারা বাঁ হাতের দুই আঙুল দিয়ে পকেটে থাকা মুঠোফোনটি ওপরের দিকে ধাক্কা দেয়। এরপর ডান হাতের দুই আঙুল দিয়ে পকেট থেকে মুঠোফোন আস্তে বের করে আনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত