পিএসএলের এ আসরের প্রথম হ্যাটট্রিক আকিলের

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০১:১২ পিএম

পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পেশাওয়ার জালমির বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করেছেন আকিল হোসেইন। কোয়েটার প্রথম বোলার হিসেবে এমন কীর্তি গড়েছেন এই স্পিনার।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আকিলের হ্যাটট্রিকটি তার কোটার শেষ ও পেশাওয়ারের ইনিংসের ১৬তম ওভারে। ওভারের দ্বিতীয় বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন আমের জামাল। পরের বল স্টাম্পে টেনে আনেন মেহরান মুমতাজ। চতুর্থ বলে স্লিপে ধরা পড়েন লুক উড। 

এর আগে পেশাওয়ার অধিনায়ক বাবর আজমের উইকেটও নেন আকিল। এদিন সবমিলিয়ে ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নেন ক্যারিবিয়ান এই স্পিনার।

পিএসএলের এবারের আসরে এটিই প্রথম হ্যাটট্রিক। তবে সব মিলিয়ে ষষ্ঠ বোলার হিসেবে পিএসএলে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন আকিল। আগের পাঁচ জন হলেন- মোহাম্মদ আমির (২০১৬), জুনাইদ খান (২০১৮), ইমরান তাহির (২০১৮), মোহাম্মদ সামি (২০১৯) ও আব্বাস আফ্রিদি (২০২৩)।

জুনাইদ, তাহির ও আব্বাস এই স্বাদ পান মুলতান সুলতানসের হয়ে। তাছাড়া করাচি কিংসের জার্সিতে আমির, ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে সামি তিন বলে নেন তিন উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত