রমজানের আগেই খেজুরের দাম নির্ধারণ হবে

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০১:৪০ পিএম

দুই-একদিনের মধ্যে জিহাদি খেজুরের দাম নির্ধারণ করে দেবে বাণিজ্য মন্ত্রণালয় বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

রবিবার (১০ মার্চ) রমজান উপলক্ষে সাধারণ ভোক্তাদের কাছে একটি গ্রুপের সাশ্রয়ী মূল্য পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভোক্তার ডিজি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় আজ-কালকের মধ্যে জিহাদি খেজুরের দাম নির্ধারণ করে দেবে পাশাপাশি আমদানি কারকদের সঙ্গে বৈঠকে বসে নজরদারির মধ্যে রাখা হবে অন্যান্য খেজুরও।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, এবারের রমজানে গ্রুপটি প্রায় ৩০টি পণ্যে ৫ থেকে ৫০ শতাংশ ছাড় দিয়ে বিক্রি করছে। ক্রেতাদের অস্বস্তি কমাতে দেশের অন্যান্য শিল্প গ্রুপ গুলোকেও এগিয়ে আসতে হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত