জন স্টোনসের গোলে অ্যানফিল্ডে এগিয়ে ম্যানসিটি

আপডেট : ১০ মার্চ ২০২৪, ১০:৩৮ পিএম

আর্সেনাল এক পয়েন্টে এগিয়ে শীর্ষে প্রিমিয়ার লিগে। কিন্তু লিভারপুল বা ম্যানসিটি যদি জেতে, তাহলে শীর্ষে উঠবে তারা এবং শিরোপা জয়ের পথে এগিয়ে যাবে। এই অবস্থায় অ্যানফিল্ডে খেলতে নেমে ২৩ মিনিটে এগিয়ে গেছে গতবার ট্রেবল জয়ী ম্যানসিটি। কেভিন ডি ব্রুইনের কর্নারে অরক্ষিত জন স্টোনস সবাইকে ফাকি দিয়ে টোকায় বল জালে জড়ান। 

প্রথমার্ধ শেষে স্টোনসের গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে পেপ গার্দিওলার দল।

ইনজুরি থেকে মোহামেদ সালাহ ফিরলেও শুরুর একাদশে তাকে রাখেননি লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত