নওগাঁয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে শহরের রুবির মোড়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে দৈনিক দেশ রূপান্তরের নওগাঁ জেলা প্রতিনিধি পারভেজ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের নওগাঁ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান।
এ সময় মোহাম্মদ মাহমুদুর রহমান তার বক্তব্য বলেন, দেশ রূপান্তর শুরু থেকেই বিশ্বাস ও আস্থার মধ্যে দিয়ে পাঠকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে। পাঠক প্রিয় দেশ রূপান্তর যে ভালবাসা পেয়েছে তা আরও বৃদ্ধি পাবে। এবং ভবিষৎতে আরও পাঠক অর্জন করবে।
বিশেষ অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নিবার্হী প্রকৌশলী মোহাম্মদ মতিউর রহমান, নওগাঁ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পুলিশ পরিদর্শক (প্রশাসন) আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজহারুল ইসলাম বুলু।
নওগাঁ প্রেস ক্লাবের সভাপতি ও মাই টিভির নওগাঁ প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, নওগাঁ জেলা টেলিভিশন, প্রিন্ট অনলাইন অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নওগাঁ জেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও এখন টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি আব্বাস আলী, এখন টেলিভিশনের ক্যামেরা পারর্সন দেলায়ার হোসেন, দৈনিক বাংলা ও নিউজ বাংলার রিফাত হোসাইন সবুজ, দৈনিক কালবেলার নওগাঁ প্রতিনিধি বিকাশ চন্দ্র প্রামানিক, বনিক বাতার্র নওগাঁ জেলা প্রতিনিধি আরমান হোসেন রুমন, এশিয়ান টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি রাশেদুজ্জামান, দেশ রূপান্তর পত্রিকার এজেন্ট ইয়াসিন আলী, সাংবাদিব হাবিবুর রহমানসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
