চান্দিনায় মাছবাহী ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১২:০২ পিএম

কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মার্চ) ভোর ৫টায় চান্দিনার বেলাসর এলাকার আর এন আর পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুঘটনায় নিহতরা হলেন ভোলার মনপুরার মনির হোসেন, হাবিবুর রহমান, আক্তার হোসেন  এবং সাতক্ষীরা জেলার সদর থানার রফিকুল ইসলাম।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম জানান, নোয়াখালী থেকে ঢাকামুখী মাছবাহী ট্রাক চান্দিনার বেলাসর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ট্রাকের ওপর থাকা চার শ্রমিক ঘটনাস্থলে মারা যায়। এঘটনায় আহত হয় আরও পাঁচজন। আহতদের প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত