ফেডারেল রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন দেখতে আজ বুধবার (১৩ মার্চ) দেশটিতে সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্ততিতে বলা হয়, সিইসির সফর সঙ্গী হবেন তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। বুধবার সকালে (১২ মার্চ) তাদের রাশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা রয়েছে। কাজ শেষে ঢাকায় ফিরবেন ১৯ মার্চ।
রাশিয়ায় সফরকালে ‘নির্বাচনি সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক মান’ শীর্ষক এক সম্মেলনে তারা অংশ নেবেন। আর ১৭ মার্চ নির্বাচন পর্যবেক্ষণ করবেন
সফরের সময় তাদের থাকা খাওয়ার ব্যয় বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। আর বাংলাদেশ নির্বাচন কমিশন বিমান ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করবে।
নির্বাচন কমিশন এর আগেও রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষণ করেছে।
রাশিয়াতে ১৭ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০০০ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে রাশিয়াতে ক্ষমতায় আছেন পুতিন। এবারও প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন।
বিজয় সরণিতে প্রাইভেটকারের ওপর বালুবাহী ট্রাক, ১ ঘণ্টা পর চালক উদ্ধার