সামিরা খান মাহি। এই সময়ের আলোচিত অভিনেত্রী। যদিও কদিন আগে আলোচনায় ছিলেন গায়ের রঙ নিয়ে। কেননা একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল, সেখানে মেকআপ ছাড়া মাহিকে দেখা যায়। সেই ভিডিও নিয়ে তোলপাড় হলে, মাহি সেটা নিয়ে কথা বলেন। পরে অবশ্য সে প্রসঙ্গ শেষ হয়ে যায়। এবার অভিনেত্রী শেয়ার করলেন ব্যক্তি জীবনের অভিজ্ঞতা। রমজানে রোজা রাখেন, সাহরি ও ইফতার পরিবারের সঙ্গেই করেন। কিন্তু এবার প্রথম রোজায় পরিবারের সঙ্গে ইফতার করা হলো না মাহির। করতে হলো শুটিং সেটে।
সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। দেখা যাচ্ছে, আউটডোর শুটিং সেটে সন্ধ্যা নেমে এসেছে। আরেকটু পরেই আজান দেবে। সেখানে দুজন ইফতারি টেবিলে সাজাচ্ছেন। একজন মুশফিক আর ফারহান, অন্যজন সামিরা খান মাহি। এই ভিডিওতে জানালেন
প্রথমবারের মতো বাইরে ইফতার করছেন। বললেন, ‘এই প্রথম পরিবারকে ছাড়া ইফতার করছি। আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখা এবং ইফতার করার তৌফিক দান করুক আমিন।’
