মুশতাকের বিরুদ্ধে ধর্ষণ মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৪:২৮ পিএম

রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় কলেজের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য খন্দকার মুশতাক আহমেদ এবং সাবেক অধ্যক্ষ রাশেদীর বিরুদ্ধে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মুশতাক ও ফাওজিয়াকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে পুলিশ এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়। এতে মামলার বাদী আপত্তি জানালে তার নারাজি আবেদন গ্রহণ করে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শওকত আলী বৃহস্পতিবার পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। একইসঙ্গে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৯ এপ্রিল দিন ধার্য করেন আদালত।

মুশতাক ও অধ্যক্ষ ফাওজিয়ার বিরুদ্ধে গত বছরের ১ অগাস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৮-এ মামলা হয়। ১৪ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন গুলশান থানার এসআই সোহেল রানা।

পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, ওই ছাত্রীকে বিয়ের ক্ষেত্রে তাকে কোনো ধরনের প্ররোচনা দেওয়া হয়নি। এ ছাড়া বিয়ের সময় ওই ছাত্রীর বয়স ১৮ পূর্ণ ছিল। ওই প্রতিবেদনের ওপর গত ৩ মার্চ নারাজি আবেদন করেন তিশার বাবা। তার আবেদনের ওপর শুনানি নিয়ে আদেশের জন্য ১৪ মার্চ দিন ঠিক করেছিলেন বিচারক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত