এবার শিল্পী সমিতির নির্বাচন করবেন মাহিয়া মাহি

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৪:৫৩ পিএম

গেল দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কায় নির্বাচনে দাঁড়িয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে বিপুল ভোটে পরাজিত হয়েছেন এই নায়িকা।

এবার তিনি অংশ নিচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে। এ বিষয়ে মাহি কিছু না বললেও এমনটা নিশ্চিত করেছে নায়িকার ঘনিষ্ঠ একাধিক সূত্র।

জানা গেছে, মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচন করবেন মাহি।

এদিকে, আগামী ১৯ এপ্রিল এফডিসিতে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সম্প্রতি সেই তারিখে পেছানো হয়েছে। নির্বাচনের নতুন তারিখ ২৭ এপ্রিল। সিনেমার শিল্পীরা এখন ব্যস্ত প্যানেল গঠন নিয়ে। ইতিমধ্যেই প্যানেল গঠনের প্রায় কাজ শেষ করেছেন দুই খলতারকা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগররা।

অন্য একটি প্যানেল থেকে নির্বাচনে আসবেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তবে এবার তার প্যানেলের সভাপতি ইলিয়াস কাঞ্চন থাকছেন না তার সঙ্গে। তাই নিপুণ এখন নতুন সভাপতি খুঁজছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত