ময়মনসিংহের নান্দাইল সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সোয়া দুইটার দিকে নান্দাইল পৌর বাজারের স্বর্ণপট্টিতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাত সোয়া দুইটার দিকে পৌর বাজারের স্বর্ণপট্টিতে আগুন লাগে। আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে বাজারের বীরেন্দ্র সাহার সিনজেনটা শোরুম, জুয়েলের ইলেকট্রনিক দোকান, তুহিনের ওষুধের দোকান, হেলাল উদ্দিনের গার্মেন্টসের ব্যবসা প্রতিষ্ঠান, এমদাদুলের কনফেকশনারি, সুমনের ফলের দোকান, আ. মতিন মীরের স্বর্ণের দোকান, মো. দবীরের স্বর্ণের দোকান, আ. মতিনের হোমিওপ্যাথিক দোকান, রফিকের সার কীটনাশক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একজন সুমন মিয়া। তিনি ফলের দোকান করতেন। আগুনে তার দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, আগুনে আমার দোকানসহ ১০ ব্যবস্থা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এই আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
নান্দাইল ফায়ার সার্ভিসের টিম লিডার রেজাউল করিম বলেন, বাজারের অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি দোকান পুড়ে গেছে। কিভাবে আগুন লাগল বা কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হঠাৎ অসুস্থ অমিতাভ করা হলো অ্যাঞ্জিওপ্লাস্টি
টস জিতল শ্রীলঙ্কা, ব্যাটিংয়ে বাংলাদেশ