সৌম্য-রিয়াদকে এক ওভারেই ফেরালেন হাসারাঙ্গা

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৪:৪৭ পিএম

হাসারাঙ্গার উদ্‌যাপনটাই বলে দিচ্ছিল সব। সৌম্যর উইকেট কতটা দরকার ছিল শ্রীলঙ্কার। ওভারের দ্বিতীয় বলে তিনি বাংলাদেশ ওপেনারকে শিকার করেন। এক বল বিরতি দিয়ে নেন আরও একটি উইকেট। গত ম্যাচে বিপদে হাল ধরা মাহমুদউল্লাহ রিয়াদ আজ ফিরলেন দ্বিতীয় বলেই।

রিভার্স সুইপ করেছিলেন। টাইমিং হয়েছিল বেশ ভালো। কিন্তু মিডউইকেট থেকে বাঁয়ে ছুটে এসে দারুণ ক্যাচ নিয়েছেন দিলশান মাদুশঙ্কা। ৬৬ বলে ৬৮ রান করে আউট সৌম্য। ১১টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কা।

আগের ম্যাচে তাঁর ৩৭ রানের ইনিংসেরই প্রশংসা হয়েছিল অনেক। সেই মাহমুদউল্লাহ আজ ফিরলেন মুখোমুখি দ্বিতীয় বলেই। হাসারাঙ্গাকে সামনে এসে খেলতে গিয়েছিলেন, মিস করে গেছেন গুগলি। বলটি নিচুও হয়েছিল একটু। স্টাম্পিং হয়ে ফিরতে হলো তাকে। লিটনের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ইনিংসে ০ রানে ফিরলেন তিনি। ৩ বলের মধ্যে ২ উইকেট নিয়ে লড়াইয়ে শ্রীলঙ্কা।

২২ ওভারে ১৩০/৪, এ ওভারের শুরুতে স্কোর ছিল ১৩০/২!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত