আমাকে নিয়ে যে অভিযোগটি এসেছে তা একদম মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যমূলক এবং আমার জন্য সম্মানহানিকর। অর্থ আত্মসাতের মতো নোংরা ও মিথ্যা অভিযোগে আমার মতো একজন শিল্পীকে জড়ানো হচ্ছে, যা খুবই দুঃখজনক।
দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে এমনটাই বললেন জিয়াউল ফারুক অপূর্ব।
ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেতার নামে অর্থ আত্মসাৎ, চুক্তিভঙ্গ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। সেই সঙ্গে তাকে আইনি নোটিস পাঠিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার শাহরিয়ার শাকিল। লিগ্যাল নোটিসের উত্তর আইনজীবী দেবেন জানিয়ে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, যেহেতু বিষয়টি আইনি প্রক্রিয়ায় এগোচ্ছে, তাই এ বিষয়টি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এ বিষয় পুরোটা আমার আইনজীবী দেখছেন।
এদিকে অপূর্বর নামে এমন অভিযোগ শুনে শিল্পী-নির্মাতারা যেন আকাশ থেকে পড়েছেন! অভিযোগটি উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন সবাই। এ নিয়ে সোশ্যালে সরব হয়েছেন শোবিজের একাধিক শিল্পী, নির্মাতা ও প্রযোজক। অভিনেতার পাশে দাঁড়িয়ে এমন মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানাচ্ছেন।
অভিনেত্রী সাবিলা নূর নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, জিয়াউল ফারুক অপূর্ব একজন স্বনামধন্য, পরিশ্রমী ও সহানুভূতিশীল শিল্পী। ২০ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে তিনি তার ইমেজ গড়েছেন। কোনো ভুল-বোঝাবুঝির কারণে একজন শিল্পীর ইমেজ ক্ষুণ্ণ হোক, আমরা চাই না। ভুল-বোঝাবুঝির অবসান হোক।
নিপুনের প্যানেলে গিয়ে ভুল করেছিলাম : নানা শাহ
নিজেকে গ্রামের মেয়ে মনে হতো: পূজা চেরী