বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএসএমএমইউ ভিসির শ্রদ্ধা

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৩:০৪ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক। গতকাল শুক্রবার সকালে ধানম-ি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি দেশের প্রতিষ্ঠাতা জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় ১৫ আগস্টের বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে তিনি রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে বনানী কবরস্থানে যান এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

গত সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চক্ষু বিশেষজ্ঞ। তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি দুই দফায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত