নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গত ২১ ফেব্রুয়ারি রাতে মাহমুদপুর ইউনিয়নের রঘুনাথপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনার পর গত শুক্রবার রাতে শিশুটির বাবা থানায় মামলা করেছেন। পরে সুজন মিয়া (৩১) নামে এক অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, সুজন মিয়ার বাড়ি সোনারগাঁওয়ের পেকিরচর গ্রামে। তিনি পেশায় একজন অটোচালক। ওই শিশুটি পরিবারের সঙ্গে লতবদী গ্রামে আনোয়ার আলীর বাড়িতে ভাড়া থাকত।
ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে রঘুনাথপুর দক্ষিণপাড়া গ্রামে জোড়া ব্রিজের রাস্তার পূর্বপাশে ঢালে নিয়ে ধর্ষণ করা হয়।
সুজন মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
